ট্রেনে কাটা পড়ে আনসার সদস্য নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাই উপজেলার হাদিফকিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনে টহল দেওয়ার সময় ট্রেনে কাটা পড়ে আবু বক্কর (৪০) নামের আনসারের এক সদস্য নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোররাতে এ ঘটনা ঘটে।

নিহত আবু বক্করের বাড়ি মিরসরাইয়ের মধ্যম ওয়াহেদপুর গ্রামে। তাঁর দুই ছেলে ও চার মেয়ে। বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের চলমান হরতাল-অবরোধে নাশকতা প্রতিরোধে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ওই স্থানে দায়িত্ব পালন করছিলেন আবু বকর।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমাংশু দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, দায়িত্ব পালনকালে আবু বক্কর চট্টগ্রামমুখী একটি শাটল ট্রেনে কাটা পড়েন। লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফ হোসেন প্রথম আলোকে বলেন, আনসারের পক্ষ থেকে নগদ ১৫ হাজার ও রেলওয়ে পুলিশের পক্ষ থেকে পাঁচ হাজার টাকাসহ মোট ২০ হাজার টাকা তাঁর পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে সরকারি অনুদান হিসেবে এককালীন পাঁচ লাখ টাকা দেওয়া হবে।