ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন খেজুরতলা এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে মো. লিটন (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বুধবার সকাল সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত লিটন মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছে পুলিশ।
লিটন চান্দগাঁওয়ের পূর্ব মোহরার মো. সাদেক আলীর ছেলে।
রেলওয়ে পুলিশ (জিআরপি) থানার উপপরিদর্শক কায়সার খালেদ জানান, গতকাল সকালে দোহাজারী থেকে চট্টগ্রামগামী ট্রেনটি খেজুরতলা অতিক্রম করার সময় মো. লিটন এর নিচে কাটা পড়েন। খবর পেয়ে পুলিশ রেললাইনের পাশ থেকে লাশ উদ্ধার করে। নিহতের পরিবার ও স্থানীয় লোকজন জানিয়েছে, লিটন মানসিক ভারসাম্যহীন।
পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই পুলিশ লাশ হস্তান্তর করেছে।