ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার চাটমোহর উপজেলার গুয়াখড়া স্টেশনের পূর্ব পাশে ডেঙ্গার ব্রিজ এলাকায় গত রোববার সন্ধ্যায় ট্রেনে কাটা পড়ে আবুল কালাম সরদার (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি জেলার সাঁথিয়া উপজেলার ডহরজানী গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাতটার দিকে তিনি ডেঙ্গার ব্রিজ এলাকায় রেললাইন পার হচ্ছিলেন। এ সময় খুলনা থেকে ঢাকাগামী ঈদ স্পেশাল ট্রেন তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।