ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার জংশন স্টেশনের অদূরে ট্রেনে কাটা পড়ে আব্বাস আলী (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি নওগাঁ সদর উপজেলার শিমুলিয়া গ্রামে। সান্তাহার রেলওয়ে থানার ওসি সাজু মিয়া বলেন, বেলা ১১টার দিকে আব্বাস রেললাইন পার হচ্ছিলেন। এ সময় স্টেশন থেকে খুলনাগামী একটি আন্তনগর ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে পরিবারের সদস্যদের অনুরোধে লাশ তাঁদের কাছে হস্তান্তর করা হয়।