ট্রেনে কাটা পড়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলস্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে মোহাম্মদ সজল মিয়া নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার এই ঘটনা ঘটে।
সজল মিয়া ময়মনসিংহের সদর উপজেলার চরশসা গ্রামের ইনছান আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী সজলের খালাতো ভাই সিরাজুল ইসলাম বলে, সে এবং সজল নরুন্দি স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তারা নরুন্দি এলাকার মাঝপাড়া গ্রামের একটি মেসে ভাড়া থাকত। ইংরেজি পরীক্ষা শেষ করে গ্রামের বাড়িতে যাওয়ার জন্য তারা গতকাল বিকেল চারটার দিকে মেস থেকে বের হয়। বিকেল পাঁচটার দিকে জামালপুর থেকে ময়মনসিংহগামী একটি লোকাল ট্রেন ওই স্টেশনের ২ নম্বর লাইন দিয়ে যাচ্ছিল। এ সময় সজল মিয়া হঠাৎ ২ নম্বর লাইনে ওঠে যাওয়ায় ওই ট্রেনের নিচে কাটা পড়ে।