ট্রেনে কাটা পড়ে তরুণের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীর আহসান উল্লাহ মাস্টার ফ্লাইওভারের দক্ষিণ পাশে গত বুধবার রাত ১০টার দিকে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কা খেয়ে অজ্ঞাতনামা এক তরুণের (২৫) মৃত্যু হয়েছে। তাঁর পরনে ছিল সাদা-কালো প্রিন্টের জামা ও জিনসের প্যান্ট। টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ওবায়দুর রহমান জানান, অজ্ঞাতনামা ওই তরুণের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাতেই ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। গতকাল রাত ১০টা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।