ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের পুরানাপৈল রেল ক্রসিংয়ের দক্ষিণ পাশের সোনারপাড়া রেললাইনে গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে ট্রেনে কাটা পড়ে দুজন মারা গেছেন। এলাকাবাসী বলেন, সোনারপাড়া রেললাইনের ওপর পারুলিয়া গ্রামের মজিবর রহমান (৬০) বসে ছিলেন। এ সময় রাজশাহী থেকে আন্তনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেন এলে পূর্ব পুরানাপৈল গ্রামের আমিনুল ইসলাম (৪০) তাঁকে বাঁচাতে গিয়ে ইঞ্জিনের ধাক্কা খান। মজিবর ঘটনাস্থলেই মারা যান। আমিনুলকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সান্তাহার রেলওয়ে থানার উপপরিদর্শক আসাদুল ইসলাম বলেন, একজনের মৃত্যুর বিষয়টি তিনি জানেন। অন্যজনেরটা জানেন না।