ট্রেনে কাটা পড়ে নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈশ্বরদী-জয়দেবপুর রেলসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার লাহীড়ি মোহনপুর ইউনিয়নের দহকুলা গ্রাম এলাকায় চলন্ত ট্রেনে কাটা পড়ে সাইদুল ইসলাম (২৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি দহকুলা গ্রামের আবদুল মতিনের ছেলে। গত শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। সিরাজগঞ্জ রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সাইদুল্লাহ জানান, সাইদুল ইসলাম রেল লাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। গত শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে ঢাকা থেকে দিনাজপুরগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি যাওয়ার সময় ধাক্কা দিলে তিনি ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় সিরাজগঞ্জ রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।