ট্রেনে কাটা পড়ে নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ায় টেনে কাটা পড়ে সোহেল মিয়া নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার সকাল ছয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দারিয়াপুর রেলসেতু এলাকায় এ ঘটনা ঘটে। সোহেল ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পৈরতলা গ্রামের ফুল মিয়ার ছেলে। আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিন ফারুক মজুমদার জানান, খবর পেয়ে সকাল আটটায় ব্রাহ্মণবাড়িয়া রেলপুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠান।