ট্রেনে কাটা পড়ে নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক নারী নিহত হয়েছেন। গতকাল সোমবার ভোর পাঁচটার দিকে শহরের সাতপাই ঋষিপাড়া এলাকায় বড় স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত রোববার রাতে ঢাকার কমলাপুর থেকে নেত্রকোনার মোহনগঞ্জ উদ্দেশে ছেড়ে আসা হাওর এক্সপ্রেস ট্রেনটি ভোর পাঁচটার দিকে নেত্রকোনা বড় স্টেশনে পৌঁছে। পাঁচ মিনিট বিরতির পর ট্রেনটি মোহনগঞ্জ যাওয়ার উদ্দেশে ছাড়লে রেললাইনের ওপর দিয়ে যাওয়ার সময় ওই নারী কাটা পড়েন। পুলিশ তাঁর লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।