ট্রেনে কাটা পড়ে প্রকৌশলী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বিমানবন্দর থানার কসাইবাড়ি রেলক্রসিংয়ে গতকাল বুধবার সন্ধ্যায় ট্রেনের চাকায় কাটা পড়ে নুরুল আলম (৬০) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি ইফাদ মাল্টি প্রোডাক্ট কোম্পানির প্রকৌশলী ছিলেন।
ঢাকা রেলওয়ে থানার (জিআরপি) পুলিশ জানায়, সন্ধ্যা পৌনে ছয়টার দিকে নুরুল আলম কসাইবাড়ি রেললাইন ধরে হাঁটছিলেন। এ সময় চলন্ত ট্রেনের চাকায় কাটা পড়ে তিনি ঘটনাস্থলে প্রাণ হারান।
জিআরপির বিমানবন্দর ক্যাম্পের প্রধান উপপরিদর্শক (এসআই) আলী আকবর প্রথম আলোকে বলেন, কমলাপুর থেকে ছেড়ে আসা তুরাগ এক্সপ্রেস ট্রেনটি গাজীপুরের জয়দেবপুরে যাওয়ার সময় নুরুল আলম কাটা পড়েন। এ ব্যাপারে জিআরপি থানায় দুর্ঘটনাজনিত মামলা হয়েছে।
নুরুল আলম সপরিবারে উত্তরা ১৩ নম্বর সেক্টরের ৭ নম্বর সড়কের ৩৫ নম্বর বাসায় থাকতেন।