প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মহেশপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে মো. জালাল মিয়া (৬০) নামে একজনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, ময়মনসিংহ-ভৈরব রেলপথ দিয়ে ভৈরবগামী একটি ট্রেন মহেশপুর এলাকা অতিক্রম করার সময় জালাল মিয়া হঠাৎ করে রেললাইনে উঠে গেলে তিনি কাটা পড়েন। সোহাগী গ্রামের কয়েকজন জানান, জালাল মিয়া মানসিকভাবে অসুস্থ ছিলেন। ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখতারুজ্জামান বলেন, জিআরপি থানা থেকে পুলিশ এসে জালালের মৃতদেহটি নিয়ে গেছে।