ট্রেনে কাটা পড়ে মুক্তিযোদ্ধা কমান্ডারের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন এলাকায় আজ মঙ্গলবার রাতে ট্রেনে কাটা পড়ে মনসুর রহমান নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন। তিনি সান্তাহার শহরে ইয়ার্ড কলোনি এলাকায় থাকতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মনসুর রহমান স্টেশনের পাশের মালগুদাম এলাকায় রেললাইন পার হচ্ছিলেন। হঠাৎ স্টেশন থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে যান তিনি।

সান্তাহার জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইকবাল জানান, লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে।