ট্রেনে কাটা পড়ে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের মুন্সিবাড়ী এলাকায় গত সোমবার রাত সাড়ে নয়টায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা (৪৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। জামালপুর রেলওয়ে থানার পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনটি ময়মনসিংহ স্টেশন থেকে রাত সাড়ে নয়টার দিকে জামালপুরের উদ্দেশে ছেড়ে আসে। মুন্সিবাড়ী এলাকায় ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়। রেলওয়ে পুলিশ গতকাল মঙ্গলবার সকালে লাশটি উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।