প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দর রেলওয়ে ডিভিশনের বড়খাতা রেলস্টেশনের কাছে গত মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে ট্রেনে কাটা পড়ে বাবুল হোসেন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত বাবুল হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের নিজ গড্ডিমারী গ্রামের আলী আকবরের ছেলে। উপজেলার বড়খাতা ইউনিয়নের বড়খাতা স্টেশনের কাছে রেললাইন পার হওয়ার সময় পার্বতীপুর থেকে ছেড়ে আসা করতোয়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন বাবুল। নিহত যুবকের বড় ভাই আবুল হোসেন জানান, বাবুল খালাবাড়ি যাওয়ার পথে এ দুর্ঘটনায় নিহত হন।