প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ীতে গতকাল বৃহস্পতিবার বেলা তিনটায় আন্তনগর অগ্নিবীণা ট্রেনে কাটা পড়ে জুলফিকার আলী (৩৮) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি পৌরসভার আরামনগর হাজীবাড়ি এলাকার বাসিন্দা। পৌরসভার আরামনগর কামিল মাদ্রাসার পশ্চিম পাশে রেললাইনের ওপর জুলফিকার আলী বসে ছিলেন। ঢাকা থেকে তারাকান্দির উদ্দেশে ছেড়ে আসা আন্তনগর অগ্নিবীণা ট্রেনটি সরিষাবাড়ী স্টেশন থেকে তিনটায় তারাকান্দি স্টেশনের উদ্দেশে ছেড়ে যায়। ট্রেনটি আরামনগর কামিল মাদ্রাসার পাশে এলে জুলফিকার আলীর ওপর দিয়ে চলে যায়। সরিষাবাড়ী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই সাইফুজ্জামান বলেন, জুলফিকারের লাশ পরিবারের লোকজন নিয়ে গেছেন।