ট্রেনে কাটা পড়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাটিকাটা এলাকায় গতকাল সোমবার সকালে ট্রেনের নিচে কাটা পড়ে মো. শোয়েব (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন। শোয়েব জয়পুরহাট সদর উপজেলার পাথরিয়া গ্রামের আব্বাস আলীর ছেলে। খবর পেয়ে স্বজনেরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে গ্রামের বাড়িতে নিয়ে গেছেন।