ট্রেনে কাটা পড়ে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে ডলি বেগম (২২) নামের এক তরুণী প্রাণ হারিয়েছেন। গতকাল শুক্রবার সৈয়দপুর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সৈয়দপুর জিআরপি থানা সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে সাতটায় সৈয়দপুর রেলওয়ে স্টেশন এলাকায় নীলফামারী থেকে রাজশাহীগামী আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ডলি বেগম মারা যান। তবে তিনি কীভাবে ট্রেনে কাটা পড়লেন, তা জানা যায়নি। তবে ওই তরুণী মানসিক রোগী ছিলেন বলে তাঁর পারিবারিক সূত্রে জানা গেছে। তিনি সৈয়দপুর শহরের মুন্সিপাড়া মহল্লার নেছার আহ্মেদের মেয়ে। সৈয়দপুর জিআরপি থানার উপপরিদর্শক (এসআই) ময়দান আলী বলেন, এ দুর্ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি|