প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি (৩০) নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ। জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. দাদন মিয়া জানান, গাজীপুর সিটি করপোরেশনের ভুরুলিয়া মার্কাজ মসজিদের পাশে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ভোরে ট্রেনে কাটা পড়ে মারা যান ওই ব্যক্তি। তাঁর পরনে ছিল কালো প্যান্ট ও লাল-সবুজ রঙের জার্সি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গাজীপুর প্রতিনিধি|