ট্রেনে কাটা পড়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ শহরের সি কে ঘোষ রোড রেলক্রসিং এলাকায় গতকাল শুক্রবার দুপুরে ট্রেনে কাটা পড়ে নবী হোসেন (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ময়মনসিংহ শহরের জে সি গুহ সড়কের বাসিন্দা ছিলেন। রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানান, গতকাল দুপুরে জুমার নামাজের সময় সি কে ঘোষ রোড এলাকায় মিলন আলমগীর মেমোরিয়াল (মিন্টু) কলেজের পাশের রেললাইন ধরে যাওয়ার সময় জামালপুরগামী ২৫৬ নম্বর লোকাল ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নবী হোসেন মারা যান। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়মনসিংহ অফিস|