প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ায় গত দুই দিনে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে। রেলওয়ে পুলিশ জানায়, গতকাল শনিবার সকালে স্থানীয় লোকজন আশুগঞ্জে মেঘনা নদীর সৈয়দ হাবিলদার আব্দুল হালিম রেলসেতুর ওপর ট্রেনে কাটা অজ্ঞাতনামা (৩৮) এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠায়। এর আগে শুক্রবার সন্ধ্যায় বিজয়নগরের মুকুন্দপুর এলাকায় ট্রেনের নিচে পড়ে নাজমা বেগম (২৫) নামের একজন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। তাঁর বাড়ি উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সেজামুড়া গ্রামে।