ট্রেনে কাটা পড়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে এক শিশু ও এক বৃদ্ধ নিহত হয়েছেন। শহরের জয়দেবপুর থানার পাশে গতকাল বুধবার সকাল সাতটার দিকে যমুনা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন ওই দুজন। নিহত ব্যক্তিরা হলেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার হাওয়া বেগম (১২) ও গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহলাদপুরের আবদুল মোতালেব মিয়া (৭০)। জয়দেবপুর রেলওয়ে জংশন ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) দাদন মিয়া বলেন, লাশগুলো উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।