ট্রেনে কাটা পড়ে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে হেলাল (৪০) নামের এক নিমার্ণশ্রমিকের মৃত্যু হয়েছে৷ গতকাল রোববার সকালে নগরের আকবর শাহ থানার লতিফপুর এলাকায় রেললাইনের ওপর থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ৷
রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিন ফারুক মজুমদার প্রথম আলোকে জানান, রেললাইনের ওপর লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়৷