ট্রেনে কাটা পড়ে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন ইয়ার্ডে চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্তনগর পাহাড়ীকা ট্রেনের নিচে কাটা পড়ে আবদুল আলিম (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চৌকির কাছে ওই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির বাড়ি উপজেলার ভবানীপুর গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই বৃদ্ধ রেললাইন পার হচ্ছিলেন। ওই স্থানে তিনটি রেললাইনের সংযোগস্থল হওয়ায় তিনি বুঝতে পারেননি ট্রেনটি কোন লাইনে ছিল। এরপর ট্রেন কাছে চলে এলে তিনি ভয়ে রেললাইনে শুয়ে পড়েন। আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল সাত্তার জানান, পুলিশ লাশটি উদ্ধার করেছে।