প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-ময়মনসিংহ রেলপথের গাজীপুরের চাপুলিয়া এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তি (৪৫) মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, চাপুলিয়া এলাকায় গতকাল বেলা একটার দিকে ওই ব্যক্তি রেললাইন পার হতে যান। এ সময় তিনি ট্রেনে কাটা পড়েন। খবর পেয়ে পুলিশ বেলা দেড়টার দিকে ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করে। এরপর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। জয়দেবপুর রেলওয়ে জংশনের পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) দাদন মিয়া বলেন, এ ব্যাপারে রেলওয়ে থানায় মামলা হয়েছে। গাজীপুর প্রতিনিধি|