ট্রেনে কাটা পড়ে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় গতকাল সকালে ট্রেনে কাটা পড়ে আবদুল হান্নান (৫০) নামের এক ব্যক্তি মারা গেছেন। তাঁর বাড়ি উপজেলার দক্ষিণভাগ গ্রামে। কুলাউড়া জিআরপি থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, হান্নান সকালের দিকে পার্শ্ববর্তী কলিমাবাদ কবরস্থান জিয়ারতের জন্য বের হন। সকাল সোয়া ১০টার দিকে কলিমাবাদ এলাকায় রেললাইন পার হওয়ার সময় সিলেট থেকে ঢাকাগামী আন্তনগর জয়ন্তীকা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তিনি মারা যান। জিআরপি থানার ওসি রবিউল আজম বলেন, এ ব্যাপারে অপমৃত্যুর মামলা করা হয়েছে। জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি|