ট্রেনে কাটা পড়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীতে গতকাল সোমবার বিকেলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক তরুণ (২২) নিহত হয়েছেন। পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে। রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বিকেলে টঙ্গী রেলওয়ে জংশনের দক্ষিণে হোম সিগন্যালের পাশে নতুন বাজার গাজীবাড়ির মোড় এলাকায় এক তরুণ মুঠোফোনে কথা বলতে বলতে রেললাইন ধরে হাঁটছিলেন। এ সময় চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি একাধিকবার হুইসেল দিলেও তিনি রেললাইন থেকে না সরায় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। তাঁর পরনে সবুজ-সাদা গ্রামীণ চেকের ফুলশার্ট ও কালো রঙের ফুলপ্যান্ট ছিল।