প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রেনে কাটা পড়ে মতিজান বেগম (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকালে পীরগঞ্জ-কাতিহার রেলগেটের কাছে জগথা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তাঁর বাড়ি উপজেলার পয়েন্ধা গ্রামে। পীরগঞ্জের স্টেশনমাস্টার গোলাম রব্বানী এবং স্থানীয় লোকজন জানান, সকাল সাড়ে ১০টার দিকে তিনি রেললাইনের পাশ দিয়ে পীরগঞ্জের দিকে হাঁটছিলেন। এ সময় পঞ্চগড়-শান্তাহার মেইল ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।