ট্রেনে কাটা পড়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে ট্রেনে কাটা পড়ে মনোরঞ্জন পাল (৭০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর বাড়ি নোয়াখালীর কবিরহাট উপজেলার মির্জানগর গ্রামে। গতকাল শুক্রবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফেনী রেলস্টেশনের অদূরে সহদেবপুর এলাকায় এ ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে মনোরঞ্জন পাল সহদেবপুর এলাকায় রেললাইন পার হচ্ছিলেন। ঠিক তখনই ঢাকা থেকে ফেনী স্টেশন অতিক্রম করা একটি আন্তনগর ট্রেনের চাকার নিচে পড়ে মারা যান তিনি। ঘটনাস্থলে পৌঁছে বাবার লাশ শনাক্ত করেন বাংলাদেশ কৃষি ব্যাংক কোরেশমুন্সি শাখার কর্মকর্তা সুভাষ চন্দ্র পাল। তিনি বলেন, তাঁর বাবা কানে কম শুনতেন। রেলওয়ে পুলিশের ফেনী ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মেজবাহ উল আলম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।