ট্রেনে কাটা পড়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে গতকাল সোমবার সন্ধ্যায় অজ্ঞাত পরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। সৈয়দপুর রেলওয়ে থানা সূত্র জানায়, সোমবার সন্ধ্যায় ওই নারী রেলওয়ে স্টেশনের পূর্ব দিকে থেকে এসে রেললাইন ধরে রেলওয়ে প্ল্যাটফর্মের দিকে আসছিলেন। এ সময় স্টেশনে প্রবেশ করতে থাকা খুলনা থেকে সৈয়দপুর অভিমুখী আন্তনগর রূপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই নারী মারা যান। তাঁর পরনে ছিল সবুজ রঙের ডোরাকাটা শাড়ি। খবর পেয়ে সৈয়দপুর রেলওয়ে থানা-পুলিশ (জিআরপি) লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।