ট্রেনে কাটা পড়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ভান্নারা রেলক্রসিং এলাকায় গতকাল ঢাকা-রাজশাহী রেললাইনে ট্রেনে কাটা পড়ে এক যুবক (৪০) নিহত হয়েছেন। তাঁর পরিচয় জানা যায়নি। নিহত যুবকের পরনে কালো প্যান্ট ও খয়েরি জ্যাকেট ছিল। জয়দেবপুর রেল জংশন ফাঁড়ির এএসআই মো. দাদন মিয়া বলেন, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ভান্নারা রেলক্রসিং এলাকায় রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেন ওই যুবককে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান। লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।