প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈশ্বরদী-সিরাজগঞ্জ রেলপথের উল্লাপাড়া উপজেলার শ্যামপুর গ্রামের কাছে গতকাল সোমবার সকালে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি মারা গেছেন। নিহত ব্যক্তির নাম শহিদুল ইসলাম (৩০)। তিনি উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের হাসান আলীর ছেলে। সিরাজগঞ্জ রেলওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোতালেব হোসেন জানান, শহিদুল মানসিক প্রতিবন্ধী ছিলেন। তিনি ওই রেলপথের ওপর দিয়ে হাঁটছিলেন। সকাল সাড়ে নয়টার দিকে রাজশাহী থেকে ঢাকাগামী আন্তনগর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে তিনি কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে জিআরপি থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ