প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর ডোমার উপজেলায় চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে গতকাল শনিবার আবদুল মান্নান (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মান্নান ওই এলাকার ঠাটারিপাড়া গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, ট্রেন আসার সময় উপজেলার কেতকিবাড়ী ইউনিয়নের চান্দখানা রেলগুমটি এলাকায় মান্নান দাঁড়িয়ে ছিলেন। ট্রেনটি কাছে এলে তিনি রেললাইনে শুয়ে পড়েন। ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। কেতকিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।