ট্রেনে কাটা পড়ে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-সিলেট রেলপথের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও রেলওয়ে স্টেশনের কাছে লাহারপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা (৫৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল রোববার বেলা একটার দিকে লাশটি উদ্ধার করা হয়েছে। শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশ জানায়, রেললাইনের পাশে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন রেলওয়ে পুলিশকে খবর দেন। রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ধারণা করছে, ভোরে ট্রেনের নিচে কাটা পড়ে লোকটি মারা গেছেন। শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, এই ঘটনায় শ্রীমঙ্গল রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।