ট্রেনে কাটা পড়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলস্টেশনের পাশে গত শুক্রবার ট্রেনে কাটা পড়ে আমজাদ হোসেন (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আমজাদের বাড়ি উপজেলার নয়ানগাঁতী গ্রামে। উল্লাপাড়ার স্টেশনমাস্টার আবদুল হামিদ জানান, সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে আমজাদ রেললাইন পার হচ্ছিলেন। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে সিরাজগঞ্জগামী ৬-আপ মেইল ট্রেনের নিচে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়। এ ব্যাপারে সিরাজগঞ্জ জিআরপি থানায় একটি মামলা হয়েছে। সিরাজগঞ্জ প্রতিনিধি