ট্রেনে কাটা পড়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈশ্বরদী-ঢাকা রেলপথে সিরাজগঞ্জের সদর উপজেলার ঝাঐল গ্রামের কাছে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারী (২৫) নিহত হয়েছেন। সিরাজগঞ্জ রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, গতকাল শুক্রবার বেলা ১১টায় ঢাকা থেকে খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী-ঢাকা রেলপথের ওই এলাকায় পৌঁছালে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত এক নারী ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে জিআরপি থানার পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।