ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজুপরের ফুলবাড়ী উপজেলার লক্ষ্মীপুর রেল ক্রসিং মোড়ে ট্রেনে কাটা পড়ে মাহফুজ আলম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। মাহফুজ আলম ফুলবাড়ী পৌর বাজারের আবদুল মান্নানের ছেলে। রেলওয়ে পুলিশ জানায়, রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেন গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় লক্ষ্মীপুর রেল ক্রসিং পার হওয়ার সময় মাহফুজ সেখান দিয়ে যাচ্ছিলেন। এ সময় ওই ট্রেনে কাটা পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।