ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলক্ষেতে গতকাল বৃহস্পতিবার ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবক (২৫) মারা গেছেন। ঢাকা রেলওয়ে থানা (জিআরপি) সূত্র জানায়, বিকেল সাড়ে চারটার দিকে খিলক্ষেতের জোয়ার সাহারা রেললাইন পার হওয়ার সময় ওই যুবক ট্রেনে কাটা পড়ে মারা যান। ঢাকা রেলওয়ে থানার ওসি আবদুল মজিদ জানান, কমলাপুর থেকে ছেড়ে যাওয়া রাজশাহীগামী সিল্কসিটি
এক্সপ্রেসের ট্রেনে কাটা পড়েন ওই যুবক। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।