ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের কাউনিয়া উপজেলায় ট্রেনে কাটা পড়ে মেঘনা খাতুন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে স্থানীয় সাব্দী গ্রাম রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
মেঘনা উপজেলার সাব্দী গ্রামের মাইক্রোবাসচালক মনোয়ার হোসেনের একমাত্র মেয়ে ছিল।
মেঘনার পরিবার ও কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ১২টার দিকে মনোয়ার তাঁর স্ত্রী ও মেঘনাকে সঙ্গে নিয়ে রেললাইনের পাশের এক জমিতে আলু তুলছিলেন। বাবা-মা আলু তোলার সময় তাঁদের অগোচরে হঠাৎ মেঘলা রেললাইনের ওপরে চলে যায়। এ সময় দ্রুতবেগে আসা পার্বতীপুর থেকে লালমনিরহাটগামী ডেমু ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কাউনিয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই নজরুল ইসলাম বলেন, ‘মেঘনার মৃত্যুর ঘটনা অনেক পরে লোকমুখে জানতে পেরেছি।’