ট্রেনে কাটা পড়ে সাবেক সিভিল সার্জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘির সান্তাহারে গতকাল শনিবার ট্রেনের নিচে কাটা পড়ে নওগাঁর সাবেক সিভিল সার্জন এ টি এম শাহজাহান আলীর (৬৫) মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার নিশ্চিন্তপুর গ্রামে।
প্রত্যক্ষদর্শী ও সান্তাহার রেলওয়ে জিআরপি থানা থেকে জানা গেছে, সকাল সাড়ে নয়টার দিকে খুলনাগামী তেলবাহী একটি ট্রেন সান্তাহার রেলস্টেশনে দাঁড়িয়ে ছিল। এ সময় ওই ট্রেনের দুই বগির মাঝখান দিয়ে পার হচ্ছিলেন শাহজাহান আলী। কিন্তু ট্রেনটি ছেড়ে দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
শাহজাহানের পরিবারের সদস্যরা জানান, তিনি ওই দিন ঢাকা যাওয়ার জন্য নওগাঁর বাঙ্গাবাড়িয়ার বাসা থেকে বের হন।