ট্রেনে কাটা পড়লেন মোবাইলে মগ্ন যুবক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে ভাটিয়ারী ইউনিয়নের জলিল গেইট এলাকায় ট্রেনে কাটা পড়ে নজরুল ইসলাম (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রেলপুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।

আজ শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। নজরুল ইসলামের বাড়ি পঞ্চগড় সদরে।

ফৌজদারহাট রেল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক মনোরঞ্জন রায় প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস বিকেলে ওই স্থান অতিক্রম করছিল। এ সময় মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন ধরে হাঁটছিলেন নজরুল। এতে পেছন থেকে হুইসিল দিয়ে আসলেও ট্রেনটির নিচে কাটা পড়ে মারা যান তিনি।