ট্রেনে কাটা পড়ল শিশুর হাত-পা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও নগরের মধ্যে চলাচলরত শাটল ট্রেনে এক শিশুর হাত ও পা কাটা পড়েছে। গতকাল সোমবার বিকেল পাঁচটার দিকে নগরের ষোলশহর রেলস্টেশনের কাছে এ ঘটনা ঘটে।শিশুটির নাম রবিউল ইসলাম (৯)। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।