ট্রেনে কাটা পড়ে...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ট্রেনে কাটা পড়ে কোহিনুর বেগম (৭০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল সকালে ঈশ্বরদী-সিরাজগঞ্জ রেলপথে উল্লাপাড়া স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। কোহিনুরের বাড়ি উপজেলার সিংহগাঁতী গুচ্ছপাড়া গ্রামে। সিরাজগঞ্জ রেলওয়ে (জিআরপি) থানার ওসি আকবর আলী জানান, গতকাল ভোর ছয়টার দিকে ওই রেলস্টেশনের কাছে ঢাকাগামী নীল সাগর এক্সপ্রেস ট্রেনের নিচে কোহিনুর কাটা পড়েন। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ