ট্রেনে কাটা পড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাটিকাটা এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর (৩০) মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জয়দেবপুর-রাজশাহী রেললাইনের মাটিকাটা এলাকায় রেললাইন ধরে ওই নারী হাঁটছিলেন। এ সময় গাজীপুরগামী একটি ট্রেন পেছন থেকে তাঁর ওপরে উঠে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।