ট্রেনে কাটা পড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের উলিপুরে ট্রেনে কাটা পড়ে রহিম বাদশা (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের নাওড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে। গতকাল সোমবার বেলা আড়াইটার দিকে উলিপুর পৌরসভার জোনাইডাঙ্গা এলাকায় রমনা স্টেশন থেকে ছেড়ে আসা রমনা-পার্বতীপুর ৪২১ আপ ট্রেনের নিচে পড়ে তিনি মারা যান। রহিম বাদশার বাবা বলেন, রহিম দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিল। এ কারণে সে আত্মহত্যা করেছে। স্টেশনমাস্টার মনসুর কাদের জানান, ঘটনাটি লালমনিরহাট রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।