ট্রেনে কাটা পড়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে এক পোশাকশ্রমিক মারা গেছেন। তাঁর নাম বাঁধন চন্দ্র সরকার (৩৫)। বাড়ি ময়মনসিংহের ফুলপুর পৌরসভার সাজিয়াকান্দা সাহাপাড়া এলাকায়। পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার সকালে সদর উপজেলার সালনায় রেলসেতুর পাশ দিয়ে দিয়ে রেললাইন পার হওয়ার সময় খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেসের নিচে বাঁধন চন্দ্র কাটা পড়েন। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য রেল পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। জয়দেবপুর রেলওয়ে জংশনের পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক দাদন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।