ট্রেনে কাটা পড়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রেনে কাটা পড়ে হালিমা বেগম (৬২) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে রাজবাড়ী-পোড়াদহ রেলপথের রাজবাড়ী সরকারি কলেজ এলাকায় এ ঘটনা ঘটে। রাজবাড়ী সদর উপজেলার চরনারায়ণপুর গ্রামের মোজাহার হোসেনের স্ত্রী হালিমা। রাজবাড়ী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। রাজবাড়ী প্রতিনিধি।