ট্রেনে কাটা পড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ট্রেনে কাটা পড়ে দুই পোশাকশ্রমিক নিহত হয়েছেন। গতকাল সকালে রেললাইনের শাহজাহান রোলিং এলাকায় এ ঘটনা ঘটে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, আহত শ্রমিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত দুজনের মধ্যে সেলিম (৩৫) নামের এক শ্রমিক রয়েছে। সেলিম বরিশালের লেগুটিয়া এলাকার আবদুল মান্নান ফরাজীর ছেলে। নিহত অন্য শ্রমিকের পরিচয় পাওয়া যায়নি। ওসি আসাদুজ্জামান আরও জানান, শ্রমিকেরা কাজে যাওয়ার পথে ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইন পার হচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।