ট্রেনে কাটা পড়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ শহরের ফলপট্টি এলাকায় গতকাল সোমবার সকালে ট্রেনে কাটা পড়ে সাদেক আলী (৪৫) নামের এক ফল বিক্রেতা নিহত হয়েছেন। সাদেক আলী ফতুল্লা থানার বক্তাবলী এলাকার মৃত মইজউদ্দিনের ছেলে। নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই কুদ্দুস মিয়া জানান, সকাল সোয়া আটটার দিকে শহরের ফকিরটোলা মসজিদের সামনে রেললাইন পার হতে গিয়ে ঢাকা থেকে নারায়ণগঞ্জগামী ট্রেনের নিচে পড়ে যান সাদেক আলী। এতে দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।