ট্রেনে কাটা পড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের মধুখালীতে ট্রেনে কাটা পড়ে সোয়াইব (৯) নামের এক শিশু নিহত ও তিন শিশুসহ পাঁচজন আহত হয়েছেন। গতকাল সোমবার বিকেলে কালুখালি-ভাটিয়াপাড়া রেললাইনে মধুখালীর লক্ষণদিয়া রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সোয়াইব লক্ষণদিয়া গ্রামের সাজ্জাদ খানের ছেলে। আহত ব্যক্তিরা হলেন মো. নাছির (৪০), আতর আলী মল্লিক (৩৫), ফাহিম (১০), রনি শেখ (১০) ও ইতুল (৭)। তাঁদের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা সবাই নসিমনে চড়ে বাড়ি ফিরছিলেন। পথে লক্ষণদিয়া গেট এলাকায় রেললাইনের ওপর উঠে পড়লে একটি চলন্ত ট্রেনের ধাক্কায় নসিমনটি দুমড়েমুচড়ে এ হতাহতের ঘটনা ঘটে।